আন্তর্জাতিক খবর: পাকিস্তানে বোমা হামলা, কাশ্মীরে সেনা সদস্য নিহত
কাশ্মীরে সেনা সদস্য নিহত
ভারতীয় কাশ্মীরের সোপিয়ান শহরে এক বন্দুকযুদ্ধে ভারতের দুজন সৈন্য ও তিন জঙ্গি নিহত হয়েছেন। কাশ্মীর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। একটি গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিরা গত শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছোড়া শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই গ্রামে লুকিয়ে থাকা ভারতবিরোধী কাশ্মীরি জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের তিন সদস্যের সন্ধানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চালানো অভিযানের সময় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। গতকাল সকাল পর্যন্ত তা চলে। রাজ্য পুলিশের মহাপরিচালক এসপি ভেইদ বলেন, সন্ত্রাসীরা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের দুই কর্মকর্তাকে হারিয়েছি। এ ঘটনায় তিন সেনাসদস্য আহত হয়েছেন।’
পাকিস্তানে বোমা হামলা

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পাশেই এক সামরিক ট্রাকে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আট সেনা সদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪০ জন।
শনিবার (১২ আগস্ট) রাতে বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে। হামলার স্থলের পাশেই কোয়েটা স্টোডিয়াম, যেখানে গত শুক্রবার (১১ আগস্ট) থেকে পাকিস্তানের স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে।
পাকিস্থানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল একটি সামরিক ট্রাক।
পাকিস্থানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল একটি সামরিক ট্রাক।
পাকিস্থানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আমাদের দৃঢ়তা কোন চ্যালেঞ্জের কাছে নতি স্বীকার করবে না।
বেলুচিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফরাজ বুগতি বার্তা সংস্থা এএফপিকে হতাহতের ব্যাপারে নিশ্চিত করেন এবং হতাহতদের উদ্ধার করতে অভিযান চলছে বলে জানান।
তিনি বলেন, ‘শহরের সব চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আহতদের হাসপাতালে স্থানান্তর করতে। হামলার ধরন তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ বিষয়ে একটি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কোয়েটা বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী যেখানে প্রায়শই সরকারি ভবন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের উপর হামলা চালানো হয়। গত জুনে প্রাদেশিক পুলিশ সদরদপ্তরের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল।
সূত্র: আল জাজিরা, ডন

No comments