Header Ads

​ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় ১০জন নিহত ​



ভারতের উত্তর প্রদেশে উৎকল এক্সপ্রেস নামের একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ট্রেনটির ১২টি বগি উল্টে গেছে। কয়েকটি বগি উল্টে অপর বগির ওপর উঠে যাওয়ায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরের মুজাফফরনগরের খুয়াতলি রেলওয়ে স্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওডিশার পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
রেলমন্ত্রী মন্ত্রী সুরেশ প্রভু ট্রেন দুর্ঘটনার কারণ শনাক্ত করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, যেকোনো ধরনের গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

No comments

Powered by Blogger.